1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

সৌদি, ওমান ও কাতারগামী কর্মীদের ভিসা যাচাইয়ে নতুন সুবিধা ‘আমি প্রবাসী’ অ্যাপে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬

সৌদি আরব, ওমান ও কাতারে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা যাচাই প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে যাত্রার আগেই ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে সহজেই ভিসার সত্যতা যাচাই করতে পারবেন প্রবাসী কর্মীরা।

রোববার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন সেবাটি চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসী কর্মীরা ১৬৭৬৮ নম্বরে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দিলে ‘আমি প্রবাসী’ টিম সেই ভিসার সত্যতা যাচাই করবে। যাচাই সম্পন্ন হওয়ার পর গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ।

যদি কোনো ভিসার তথ্য সার্ভারে পাওয়া না যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। আর বৈধ ভিসার ক্ষেত্রে সরকারিভাবে অনুমোদনের বিষয়টিও এসএমএসে নিশ্চিত করা হবে।

নিম্ন ব্যয়ে দ্রুত ও সহজ এই সেবার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সহায়তা করবে ‘আমি প্রবাসী’ অ্যাপ, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ‘আমি প্রবাসী’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ করাই আমাদের লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাইয়ের মাধ্যমে প্রতারণার ঝুঁকি কমিয়ে প্রবাসীদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিত করতে চাই।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ