1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রী যেখানে পোনা মাছ অবমুক্ত করেন, সেখানে অবৈধ ড্রেজার বসালো ড্রেজার মেশিন নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বাংলাদেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের তিন দফা প্রস্তাব ৪ দিনের সফরে তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার ওসিকে হুমকি দেয়া বিএনপি নেতা সাময়িক বহিষ্কার ২৪.৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ: ৮ জনের বিরুদ্ধে মামলা

৪ দিনের সফরে তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হন। তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার সম্ভাবনা’ শিরোনামে একটি সেশন পরিচালনা করবেন তিনি। এই কনফারেন্সে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেবেন।

ডা. শফিকুর রহমানের সফরটি চার দিনের জন্য নির্ধারিত হয়েছে। তিনি তুরস্কে অবস্থানকালে স্থানীয় বিভিন্ন সুধী সমাজ ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

এ সফরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবর্গ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ