1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মার্কিন ট্যাংকারে আইআরজিসির ভয়াবহ হামলা; হরমুজ প্রণালি কি তবে বন্ধ করে দিচ্ছে ইরান? বিএনপিকে ক্ষমতায় আনতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের! ট্রাম্প ও বাইডেনকে হ-ত্যার ষড়যন্ত্র! যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার ইরান সীমান্তে এবার মহাপ্রলয়! আকাশপথের পর এবার শুরু হলো স্থল যুদ্ধ। শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের রাজনৈতিক স্লোগান; সিলেটে সমালোচনার ঝড় ‘এক টাকাও দুর্নীতি করিনি, চুরি করে বেঁচে থাকার জন্য জন্ম হয়নি’: আসিফ নজরুল ইরানের পাল্টাহামলায় ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ ম্লান; আলোচনার প্রস্তাব নাকচ করে রণক্ষেত্রে অনড় তেহরান ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের কব্জায়; লোহিত সাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন! নিজের ও পরিবারের ব্যাংক ব্যালেন্স জানালেন আসিফ মাহমুদ! ফেসবুক থেকে মাসে কত আয় করেন হাসনাত আবদুল্লাহ? হিসাব দিলেন নিজেই

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান, বিকেলে নওগাঁ ও বগুড়ায় জনসভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে তিনি ইতোমধ্যে সড়কপথে রাজশাহী শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে তিনি হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।

পরবর্তী কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাট জেলার নেতাকর্মীরাও অংশ নেবেন বলে জানা গেছে। পরে সেখান থেকে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর রাত সাড়ে ৮টায় তিনি রাত্রিযাপনের জন্য হোটেল নাজ গার্ডেনের উদ্দেশ্যে যাবেন বলে জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। জনসমাগমে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ