1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মার্কিন ট্যাংকারে আইআরজিসির ভয়াবহ হামলা; হরমুজ প্রণালি কি তবে বন্ধ করে দিচ্ছে ইরান? বিএনপিকে ক্ষমতায় আনতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের! ট্রাম্প ও বাইডেনকে হ-ত্যার ষড়যন্ত্র! যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার ইরান সীমান্তে এবার মহাপ্রলয়! আকাশপথের পর এবার শুরু হলো স্থল যুদ্ধ। শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের রাজনৈতিক স্লোগান; সিলেটে সমালোচনার ঝড় ‘এক টাকাও দুর্নীতি করিনি, চুরি করে বেঁচে থাকার জন্য জন্ম হয়নি’: আসিফ নজরুল ইরানের পাল্টাহামলায় ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ ম্লান; আলোচনার প্রস্তাব নাকচ করে রণক্ষেত্রে অনড় তেহরান ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের কব্জায়; লোহিত সাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন! নিজের ও পরিবারের ব্যাংক ব্যালেন্স জানালেন আসিফ মাহমুদ! ফেসবুক থেকে মাসে কত আয় করেন হাসনাত আবদুল্লাহ? হিসাব দিলেন নিজেই

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুন: এক পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী শিশু সন্তান কাজী ফাইয়াজ রিশান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ওই ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের দুটি ইউনিট সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দমকল বাহিনীর প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। এ ঘটনায় ভবনটি থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ