1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
চীনে এমবাপ্পের ম্যাচ সম্প্রচারে নিষেধাজ্ঞা অব্যাহত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি শ্রমিক ছদ্মবেশে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ট্রান্সফরমার চুরি বেড়েছে, চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের টিআইবির প্রতিবেদন অসত্য ও বিভ্রান্তিমূলক: জামায়াত সেক্রেটারি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নির্বাচনি অফিসে আগুন: ১০ মাস পর মামলায় দলীয় নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নির্বাচনি অফিসে আগুন, ১০ মাস পর মামলায় দলীয় নেতারা যশোরে যুবলীগের ঝটিকা মিছিল নিষিদ্ধ, আটক ৫৭

কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও আদর্শ প্রচার ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ তথা জীবনবিধান। কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া, এর আদর্শ প্রচার করা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআনের সেবা চালিয়ে যাওয়া মুসলমানদের ঈমানি দায়িত্ব।

মঙ্গলবার বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি কোরআনের শিক্ষা সমাজের সকল স্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, “কোরআন শুধুমাত্র তিলাওয়াতের কিতাব নয়, এটা আমাদের জীবন চলার পাথেয়। কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করাই হলো সত্যিকার ইমানদারের লক্ষণ।” তিনি ধর্মপ্রাণ মুসলমানদের কোরআন অধ্যয়ন ও অধ্যাবসায়ের আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং কোরআন প্রচার ও শিক্ষা সম্প্রসারণে সংস্থাটির অবদানের জন্য ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ