
ইরানকে নতজানু করার চিন্তা যুক্তরাষ্ট্রকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য ইরান উন্মুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) উদ্যোক্তা ও অর্থনৈতিক খাতের ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। পেজেশকিয়ান বলেন, “আমরা মর্যাদা ও সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক চাই। যুক্তরাষ্ট্রকে ইরানকে নতজানু করার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরান শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক।
সূত্র: সিবিএস নিউজ