
আন্তর্জাতিক ডেস্ক | Falconnews24.com
সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্টদের হ-ত্যার ষড়যন্ত্রের অভিযোগে আসিফ মারচেন্ট নামে এক পাকিস্তানি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI)। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ— তিনি ইরানের বিপ্লবী গার্ডের নির্দেশে মার্কিন শীর্ষ রাজনীতিকদের হত্যার জন্য হিটম্যান নিয়োগের চেষ্টা করেছিলেন।
লক্ষ্য ছিলেন যারা: আদালতে দেওয়া জবানবন্দিতে মারচেন্ট জানান, তাঁর লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেলি। মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ছক সাজানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এফবিআই-এর ফাঁদ ও গ্রেপ্তার: গোয়েন্দা তথ্য অনুযায়ী, হিটম্যান ভাড়া করার জন্য মারচেন্ট ৫ হাজার ডলার নগদ অর্থও প্রদান করেছিলেন। তবে তিনি যাঁদের হিটম্যান ভেবেছিলেন, তাঁরা মূলত ছদ্মবেশে থাকা এফবিআই এজেন্ট। গত ১২ জুলাই ২০২৪ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে মামলাটির নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে।
পরিবার বাঁচানোর দাবি: আদালতে আসিফ মারচেন্ট দাবি করেন, তিনি স্বেচ্ছায় এই কাজ করেননি। ইরানে থাকা তাঁর পরিবার ও আত্মীয়স্বজনরা হুমকির মুখে থাকায় তিনি বাধ্য হয়েই এই ষড়যন্ত্রে জড়িয়েছেন। তাঁর ভাষ্যমতে, ‘আমার পরিবার বিপদে ছিল, আমার সামনে আর কোনো বিকল্প ছিল না।’
বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মারচেন্ট আদালতের কাছে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও তাঁর সাজার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।