
নিজস্ব প্রতিবেদক | বরিশাল Falcon News 24.com
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিমের আবির্ভাব ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।” নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি প্রশ্ন রাখেন, “যারা নির্বাচনের আগেই প্রতারণা করছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?”
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ৫ বছর জনগণের দুয়ারে যেতে হবে। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ, জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, তা ৫ আগস্ট জাতি দেখেছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের রায়ের ভিত্তিতেই আগামীতে বাংলাদেশ পরিচালিত হবে।