
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ফ্যালকন নিউজ ২৪ | ০৯ এপ্রিল ২০২৬
চাঁদের যে অংশটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না, অর্থাৎ ‘ফার সাইড অফ দ্য মুন’-এর অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। লুনার ফ্লাইবাই মিশনের মাধ্যমে তোলা এই ছবিগুলোতে চাঁদের সেই রহস্যময় পিঠের খুঁটিনাটি ও বিশদ বিবরণ উঠে এসেছে।
নাসার প্রকাশিত এই নতুন গ্যালারিতে দেখা যাচ্ছে বিভিন্ন আকারের অসংখ্য ক্রেটার (গর্ত) এবং বিশাল সব বেসিন (অববাহিকা)। বিজ্ঞানীদের মতে, এই উচ্চ-রেজোলিউশনের ছবিগুলো চাঁদের গঠন এবং মহাকাশে এর বিবর্তন সম্পর্কে আরও নতুন তথ্য জানতে সাহায্য করবে।