
আন্তর্জাতিক ডেস্ক | Falconnews24.com
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন—এমন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান。 বুধবার (১১ মার্চ) এক বার্তায় তিনি দাবি করেছেন, সর্বোচ্চ নেতা বর্তমানে ‘নিরাপদ’ আছেন。
ঘটনার প্রেক্ষাপট:
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, হামলার শিকার হয়ে মোজতবা খামেনি আহত হয়েছেন ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন,
তিনি সর্বোচ্চ নেতার আহত হওয়ার খবর শুনে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে তিনি নিরাপদে আছেন এবং কোনো সমস্যা নেই
উল্লেখ্য যে, সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বা জনসমক্ষে আসেননি, যা নিয়ে জনমনে রহস্য ও উদ্বেগ বাড়ছে。