
ফ্যালকন নিউজ ২৪ | ০৯ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, আটককৃত শ্রমিকরা কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় ধরা পড়েন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের 'ভিজিট পাসের' অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের চেয়ে বেশিদিন অবস্থান করছিলেন। এছাড়া অন্য কোম্পানির নামে নিবন্ধিত হয়ে অবৈধভাবে এই কারখানায় কাজ করারও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারায় তদন্ত চলছে।