
আন্তর্জাতিক ডেস্ক | Falconnews24.com
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবার নতুন মোড় নিল। সামরিক স্থাপনার পর এবার মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।
কেন এই ঘোষণা?
সেপাহ ব্যাংকে হামলা: মঙ্গলবার রাতে তেহরানে ইরানের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক ‘সেপাহ’ সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এর পাল্টা জবাব দিতেই এই নতুন রণকৌশল নিয়েছে তেহরান।
ইব্রাহিম জুলফাকারির বক্তব্য: সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, “শত্রুরা আমাদের দেশের একটি ব্যাংককে নিশানা করে এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে আমাদের তাদের অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানতে বাধ্য করেছে।”
সতর্কবার্তা: যুদ্ধের ভয়াবহতা বিবেচনায় ইরান ইতোমধ্যে অঞ্চলজুড়ে থাকা শত্রু সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে সাধারণ মানুষকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র: রয়টার্স