প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
“সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি উন্মোচন করলেন হাসনাত আব্দুল্লাহ—ওয়াকআউটের পর ক্ষোভপ্রকাশ”

নিজস্ব প্রতিবেদন | Falcon News24.com ১ এপ্রিল ২০২৬
সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের দ্বিচারিতা ও ভণ্ডামির অবসান চাইলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমন্বিত ওয়াকআউটের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ক্ষোভপ্রকাশে তিনি এ অভিযোগ করেন।
"Hypocrisy by Majority—where truth and pretension are infused"
এই ইংরেজি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ মর্মার্থ প্রকাশ করেন যে, সংসদে সংখ্যাগরিষ্ঠ পক্ষ সত্য ও ন্যায়ের কথা বললেও বাস্তবে তাদের কাজে রয়েছে স্পষ্ট দ্বিচারিতা। তাঁর ভাষায়, "সংখ্যাগরিষ্ঠের নৈরাশ্য—যেখানে সত্য ও ছদ্মবেশ একসঙ্গে মিশে যায়।"
ওয়াকআউটের পেছনে যে কারণ:
বিকেলে সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা সমন্বিতভাবে ওয়াকআউট করেন।
এই ওয়াকআউটের পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করা হয়: ১. জুলাই সনদ আদেশ জারিতে সরকারের অনীহা ২. বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ইচ্ছাকৃতভাবে মিসকোড করার অভিযোগ
রাজনৈতিক তাৎপর্য:
হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সংসদে বিরোধী দলগুলোর এই সমন্বিত পদক্ষেপ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভপ্রকাশ ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক মোড়ের ইঙ্গিত বহন করে।
Copyright © 2026 ফেলকন নিউজ ২৪: ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন চিত্রের গণমাধ্যম. All rights reserved.