
যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে এই মামলায় মলায় ৫৫ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলাজুড়ে বিভিন্ন অভিযোগে ১৬ জনসহ মোট ৫৭ জনকে আটক করেছে। সোমবার (২ নভেম্বর) পুরাতন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিছিলকারীরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল, যা শান্তি বিঘ্নিত করার অভিপ্রায়ে পরিচালিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।