1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল নিষিদ্ধ, আটক ৫৭ যুবদল কর্মী হত্যার ঘটনায় নেতা গ্রেপ্তার জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতির সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: জামায়াত নেতা কামাল হোসেন ১২,৫০০ টাকায় শ্রমিকদের জীবনযাপন কঠিন, প্রশ্ন সাদিক কায়েমের ভেদরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন রোধে বিএনপি নেতা-কর্মীদের লাঠি হাতে অবস্থান মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন চবি শিক্ষক শহীদুল হক মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এর দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেন, “এলপিজির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির এই ধারা চলতে থাকলে জনগণ শীঘ্রই খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।”

সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পাটওয়ারী এলপিজি সিলিন্ডারের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছানোর বিষয়ে সরকারের তরফে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি বলেন, “সাধারণ মানুষের জন্য এলপিজি ক্রয় করা দিনদিন কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে জনগণের ধৈর্য্য রেখে বসে থাকার কোনো কারণ নেই।” তার মতে, সরকারকে অবিলম্বে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশে গত কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় চাপ তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ