1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জাতির সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: জামায়াত নেতা কামাল হোসেন ১২,৫০০ টাকায় শ্রমিকদের জীবনযাপন কঠিন, প্রশ্ন সাদিক কায়েমের ভেদরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন রোধে বিএনপি নেতা-কর্মীদের লাঠি হাতে অবস্থান মালয়েশিয়ায় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করবেন চবি শিক্ষক শহীদুল হক মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন বিএনপি-আ.লীগ উভয় দলই মন্ত্রিত্বের ‘লোভ’ দেখিয়ে প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২,৫০০ টাকায় শ্রমিকদের জীবনযাপন কঠিন, প্রশ্ন সাদিক কায়েমের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ বিষয়ে তার মতামত প্রকাশ করেন।

সাদিক কায়েম তার পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি মাত্র ১২,৫০০ টাকা, যা দিয়ে একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা অত্যন্ত কঠিন। তিনি প্রশ্ন তোলেন, “এত অল্প বেতনে একজন শ্রমিক কীভাবে তার পরিবারের খরচ চালাবেন?”

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনামে পোশাকশ্রমিকদের মজুরি বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ। এই পার্থক্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ডাকসু নেতা শ্রমিকদের জন্য সম্মানজনক মজুরি নির্ধারণে সরকারের প্রতি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ