1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
ইশরাকের হানা দেওয়া সেই মাদকের আস্তানা এবার গুঁড়িয়ে দিল পুলিশ মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান এক নেতাকে কেন্দ্র করে অন্যের অবদান অস্পষ্ট, বর্তমান সরকারও একই পথে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিন বাড়িতে ভাঙচুর-লুটপাট, পুলিশ মোতায়েন তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক আজ বিএনপি আওয়ামী লীগ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার লাশের ওপর নৃত্য করে সভ্য দুনিয়ায় অসভ্যতা দেখিয়েছে আওয়ামী লীগ: জামায়াত এমপি জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন পলক, দাবি আইনজীবীর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রানতিসি

তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়েতে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, এই শীর্ষ বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে।

এদিকে, বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিমধ্যেই বেশ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এবারের শীর্ষ বৈঠকে এই সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়টি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ