
ফিলিস্তিনি চিকিৎসক মাজেন আল-রানতিসিকে প্রায় চার মাস আটক রাখার পর ইসরাইলের বিতর্কিত ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ৭২ বছর বয়সী এই চিকিৎসক মুক্তির পর প্রচারিত ছবিতে অত্যন্ত দুর্বল ও শীর্ণকায় অবস্থায় দেখা গেছেন। তার কপালে স্পষ্ট লাল ক্ষতচিহ্নও দেখা যাচ্ছে।
রোববার অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ওফার কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মাজেন আল-রানতিসি ফিলিস্তিনে “গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ছিলেন। তার বন্দিত্ব ও মুক্তিকে কেন্দ্র করে ফিলিস্তিনি সম্প্রদায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে যে ইসরাইলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়। আল-রানতিসির শারীরিক অবস্থা এ ধরনের অভিযোগকে আরও জোরালো করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: প্রেস টিভি