
নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার না দেওয়ায় নরওয়েকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটূক্তি বেড়েছে। রবিবার তিনি দেশটিকে ‘শিট হাউস কান্ট্রি’ বলে অভিহিত করেছেন। তার ভাষায়, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না। নোবেল কমিটির সদর দপ্তর নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত। আগামী সপ্তাহের নির্বাচনের প্রাক্কালে মিশিগানের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের এই বক্তব্য নরওয়েতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নরওয়ের সরকারি কর্মকর্তারা ট্রাম্পের মন্তব্যকে অগ্রহণযোগ্য ও অপমানজনক বলে অভিহিত করেছেন।