
আকিদার অজুহাত তুলে মুসলিম উম্মাহ ও রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে অর্জিত জাতীয় ঐক্য নষ্ট করার পেছনে ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র কাজ করছে বলে দাবি করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা কাজী মুহাম্মদ ইব্রাহীম।
তিনি সমমনা ইসলামি দল ও আলেম সমাজকে এই বিভাজনের ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক বক্তৃতায় তিনি ভারতের এই অপতৎপরতার বিরুদ্ধে সতর্কবার্তা দেন।
মাওলানা ইব্রাহীম বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মুসলিম সমাজে বিভেদ সৃষ্টির জন্য আকিদা-বিশ্বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের লক্ষ্য বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণআন্দোলনে অর্জিত জাতীয় ঐক্যকে নষ্ট করতে তারা ধর্মীয় বিভাজনের কৌশল অবলম্বন করছে। এসময় তিনি ছাত্র-জনতা ও ইসলামি রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার পরামর্শ দেন।