
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের হামলায় দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য দেশের আরো অনেকেও হতাহত হয়েছেন এই ঘটনায়। এমন পরিস্থিতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি হামলাকারীদের ভয়াবহ পরিণতির কথাও স্মরণ করিয়েছেন। আজহারী মক্কা-মদিনাসহ পবিত্র নগরীগুলোর নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, “হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।” এই ঘটনায় সৌদি কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনাস্থলে তদন্ত অব্যাহত রেখেছে।