
ছেলে ও ছেলের বউকে চাকরি না দেয়ায় রাজশাহীর পুঠিয়ায় একটি স্কুলের জমিদাতা মাঠে কলাগাছ লাগিয়ে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে।
জানা গেছে, গতকাল স্কুলের জমিদাতা আজাদ আলী তার লোকজন নিয়ে গিয়ে বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগান। এরপর প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। প্রতিষ্ঠানটির জমি দিয়েছিলেন আজাদ আলী।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জমিদাতার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তবে আজাদ আলীর পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।