
জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল তার অর্জিত স্কলারশিপ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন। বুধবার মধ্যরাতে তিনি চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে দেশে ফিরে আসেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডা. তৌহিদুর জানান, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ তালিকায় ১৩তম অবস্থানে থাকা পিকিং ইউনিভার্সিটি থেকে তিনি এই স্কলারশিপ অর্জন করেছেন। পাশাপাশি তিনি অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।
তিনি তার এই অর্জন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উৎসর্গ করেছেন বলে জানান। ডা. তৌহিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
তাঁর এই অর্জন ছাত্রদলের পক্ষ থেকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানানো হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা বলছেন, ডা. তৌহিদুরের এই সাফল্য পুরো ছাত্রদলের জন্য গর্বের।