1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
আজ প্রধানমন্ত্রীর ফেনী সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা নিরাপত্তার দাবি তোলায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে: সালমান মুক্তাদির ১৫ অক্টোবরের মধ্যে ৫০০ উপজেলায় এনসিপির কমিটি গঠনের লক্ষ্য ওমানি সহপাইলটের ছুরিকাঘাতে ভারতীয় পাইলট আহত, বিমান ভূপাতিতের চেষ্টা ‘মাটির কমিশন খান আপনি’ – এনসিপি এমপি কর্তৃক নৌ পুলিশের ওসিকে ধমক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনার মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনায় মশাল মিছিল পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাবনার মশাল মিছিল

সোহরাওয়ার্দী উদ্যান থেকে আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্যের ম্যুরাল সরিয়ে ফেলার কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের ম্যুরালের পরিবর্তে ফোয়ারা নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আগে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ঐতিহাসিক এ ম্যুরালটি সরিয়ে ফেলা হতে পারে।

এই ম্যুরালটি মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনাকে স্মরণ করে এটি নির্মাণ করা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়া হয়নি। দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ