1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
মার্কিন ট্যাংকারে আইআরজিসির ভয়াবহ হামলা; হরমুজ প্রণালি কি তবে বন্ধ করে দিচ্ছে ইরান? বিএনপিকে ক্ষমতায় আনতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের! ট্রাম্প ও বাইডেনকে হ-ত্যার ষড়যন্ত্র! যুক্তরাষ্ট্রে পাকিস্তানি ব্যবসায়ী গ্রেপ্তার ইরান সীমান্তে এবার মহাপ্রলয়! আকাশপথের পর এবার শুরু হলো স্থল যুদ্ধ। শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের রাজনৈতিক স্লোগান; সিলেটে সমালোচনার ঝড় ‘এক টাকাও দুর্নীতি করিনি, চুরি করে বেঁচে থাকার জন্য জন্ম হয়নি’: আসিফ নজরুল ইরানের পাল্টাহামলায় ট্রাম্পের ‘দ্রুত বিজয়’ ম্লান; আলোচনার প্রস্তাব নাকচ করে রণক্ষেত্রে অনড় তেহরান ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের কব্জায়; লোহিত সাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন! নিজের ও পরিবারের ব্যাংক ব্যালেন্স জানালেন আসিফ মাহমুদ! ফেসবুক থেকে মাসে কত আয় করেন হাসনাত আবদুল্লাহ? হিসাব দিলেন নিজেই

রূপগঞ্জে চাঁদার জন্য প্রবাসীর নির্মাণসামগ্রী লুট, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

ফ্যালকন নিউজ২৪.কম ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের রডসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সৌদি প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী সাদিয়া আফরিন জানান, তারা সম্প্রতি আউখাব এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এরপর থেকেই স্থানীয়ভাবে প্রভাবশালী মাসুদুর রহমান মাসুদ, তার বড় ভাই সাদিকুল ইসলাম সাদিক এবং ছোট ভাই মাসুম আহমেদ মাসুম দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

সাদিয়া আফরিন বলেন, “নির্বাচনের সময় তারা চুপ ছিল, কিন্তু এরপর থেকেই টাকার জন্য চাপ দিতে থাকে। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার তাদের লোকজন এসে ভবনের রডসহ অন্যান্য নির্মাণসামগ্রী অটোরিকশায় তুলে নিয়ে যায়।”

তিনি আরও অভিযোগ করেন, “বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে এবং হুমকি দেয়, টাকা না দিলে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। আমরা এখন চরম আতঙ্কে আছি।”

তবে, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমার সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি সুষ্ঠু তদন্ত দাবি করছি।” তার ভাইয়েরাও এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, “ঘটনাটি আমরা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ যেই হোক, ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, অভিযুক্ত মাসুদের বিরুদ্ধে এর আগেও সাংবাদিকের ওপর হামলা ও গুলিবর্ষণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ