1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী জাতীয় যুব দিবসে তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে তোলপাড়, এনসিপি নেতাদের পর এবার জামায়াত আমিরের স্ট্যাটাস ভাইরাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে

‘ইনকিলাব জিন্দাবাদ’—এই দুই শব্দকে কেন্দ্র করে নতুন সরকারের সাথে বিরোধী জোটের উত্তেজনা এখন প্রকাশ্যে। এনসিপি নেতাদের পর, এবার একই স্লোগান দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

আজ (রোববার) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডা. শফিকুর রহমান লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।”

কেন এই পোস্ট?
এই প্রতিবাদের সূত্রপাত হয় সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, “‘ইনকিলাব জিন্দাবাদ’—এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা।”

তার এই বক্তব্যের প্রতিবাদেই প্রথমে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট করেন। এবার সেই প্রতিবাদে যোগ দিলেন বিরোধীদলীয় নেতাও।

ডা. শফিকুর রহমানের এই পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এতে প্রায় দুই লক্ষ রিয়্যাকশন এবং হাজার হাজার শেয়ার ও মন্তব্য পড়ে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ