1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

‘কিছু মন্ত্রীর মুখে টেপ লাগান’—প্রধানমন্ত্রীকে আরজি সোহেল রানার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার দেখা হয়েছে

নতুন সরকারের যাত্রা শুরুতেই, কয়েকজন নতুন মন্ত্রীর ‘অপ্রয়োজনীয়’ ও ‘এখতিয়ার-বহির্ভূত’ মন্তব্য নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করে বলেছেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় যেন কয়েকজন মন্ত্রীর মুখে ‘টেপ লাগিয়ে’ দেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সোহেল রানা তার পোস্টে লেখেন, দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু কিছু মন্ত্রীর অপ্রয়োজনীয় মন্তব্যে সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই।”

সদ্য দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী নিজেদেরকে সরকারের অংশ না ভেবে, এখনও রাজনৈতিক দলের নেতা হিসেবে আচরণ করছেন উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ