1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান টাকা দিলেই মিলছে যে কারও কললিস্ট, লোকেশন ও এনআইডির তথ্য: ডিসমিসল্যাবের অনুসন্ধান স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে বলে আশা করছেন ডা. জাহেদ উর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে শিক্ষিকা নিহত, মূল সন্দেহভাজন গ্রেফতার রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধ, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

ঈদের আগেই আসছে ‘ফ্যামিলি কার্ড’, পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত সরকারের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৮ বার দেখা হয়েছে

বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ এই রমজান মাসেই চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী চান, পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে।”

কারা পাবেন এই কার্ড?
এই কার্ড কাদের দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি মূলত একটি সার্বজনীন সুবিধা হবে, যেখানে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে, এর বাস্তবায়ন হবে ধাপে ধাপে। একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা প্রথমে হতদরিদ্র, এবং পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে।

তিনি আরও বলেন, “এটি তো চালু হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।”

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ