1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী: যানজটে আটকে ছিল তারেক রহমানের গাড়িবহর, বন্ধ হয়নি সড়ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার চিরাচরিত প্রটোকল ভাঙলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার) দুপুরে তার গাড়িবহর যখন রাজধানীর শেরেবাংলা নগরের পথে, তখন কোনো সড়ক বন্ধ না করায়, সাধারণ যানবাহনের সাথেই যানজটে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়।

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা যখন জিয়া উদ্যানে তার বাবা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন, তখনই এই অভূতপূর্ব দৃশ্য দেখা যায়।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই রাস্তা বন্ধ না করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এছাড়া, জিয়া উদ্যানে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে রাষ্ট্রীয় পতাকাও বহন করা হয়নি বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রীর এমন জনবান্ধব পদক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই এটিকে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে দেখছেন।

জিয়া উদ্যান থেকে বেরিয়ে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ