1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

নব-নির্বাচিতদের গেজেট প্রকাশ, নতুন সরকার গঠনে আর বাধা নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের চূড়ান্ত তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে নতুন সংসদ সদস্য ও সরকারের শপথ গ্রহণ এবং দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এই গেজেট প্রকাশ করা হয়, যেখানে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ২৯৭ জন বিজয়ীর নাম রয়েছে।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। এরপরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

শপথ নিয়ে আইনি প্রশ্ন
তবে, কে এই শপথ পাঠ করাবেন, তা নিয়ে কিছুটা আইনি প্রশ্ন দেখা দিয়েছে। সংবিধান অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করেন। কিন্তু তারা এই দায়িত্ব পালনে অসমর্থ হলে, গেজেট প্রকাশের তিনদিন পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়াবেন। বর্তমানে বিজয়ী দল বিএনপি এই বিষয়টি নিয়ে আইনি দিকগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৩ আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। অন্যদিকে, শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পরবর্তীতে নতুন তফসিলে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ