1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতে প্রত্যর্পণের দাবি জানাবে বিএনপি: সালাহউদ্দিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২৩ বার দেখা হয়েছে

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতে প্রত্যর্পণের দাবি জানাবে বিএনপি: সালাহউদ্দি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে এসে, এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নব-নির্বাচিত এমপি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তার দল ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে।

আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আইন অনুযায়ী তার (হাসিনার) প্রত্যর্পণের দাবি জানাব। এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা ভারত সরকারের কাছে দাবি জানাব, তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয়।”

তিনি আরও বলেন, দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হলো।

বিএনপির এই নেতা বলেন, তাদের ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী, দেশের সকল রাষ্ট্র কাঠামো ও সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ হবে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী সংসদ।

সালাহউদ্দিন আহমদ জানান, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করলেই নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া সাংবিধানিকভাবে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ