1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিকেলে বসছে প্রথম বাজেট অধিবেশন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে, অনুশীলনে ফিরেছেন মেসি ইরান ‘শক্তিধর’, ‘আত্মগর্ব’ থেকে তারা চুক্তি করছে না: ট্রাম্প মে মাসে গণপিটুনিতে ৩১ নিহত, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু: এইচআরএসএস হরমুজ প্রণালিতে নতুন উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আবারও পরীক্ষার মুখে ১১ জুন শুরু বিশ্বকাপ ২০২৬, প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল OpenAI Robotics-এর যাত্রা শুরু, ভবিষ্যতে কি সবার ঘরেই থাকবে ব্যক্তিগত রোবট? শেয়ারবাজারে আসার আগেই ১.৭৫ ট্রিলিয়ন ডলারের স্পেসএক্স, নতুন রেকর্ডের পথে মাস্ক ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে, প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ বিল পাস

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন, চাইলেন সুসম্পর্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর, এবার বাংলাদেশের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অভিনন্দন বার্তায় ছিল ব্যক্তিগত উষ্ণতার ছোঁয়া; তিনি তারেক রহমানকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করেছেন।

আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেচ্ছা জানান।

পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

দুই বাংলার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, “আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত ও উষ্ণ বার্তা নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ