1. soburahmed@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. ashraf@websofttechnologyltd.com : Falcon News 24 : Falcon News 24
  3. sharifonline@gmail.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
শেখ হাসিনার গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য মানবপাচার-অনলাইন স্ক্যামের বিরুদ্ধে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্স খালিদ বিন সালমানের জরুরি বৈঠক যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলায় ফের উত্তপ্ত ইরান-মার্কিন টানাপোড়েন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ইরান-ওমান দ্বন্দ্ব: তেহরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মার্কিন সেনাদের লক্ষ্য করে ‘সারপ্রাইজ অ্যাটাক’ মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ১৩ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির নীতিগত অনুমোদন গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের চিঠি

ব্যালট পেপার চুরির চেষ্টা, হাতে-নাতে ধরে যুবককে ৩ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় কুষ্টিয়ায় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে হাতে-নাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (বৃহস্পতিবার) সকাল পৌনে ৯টার দিকে ওই যুবক ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি বাক্সে না ফেলে, তার বদলে একটি সাদা কাগজ বাক্সে ফেলে দেয় এবং আসল ব্যালট পেপারটি নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় কেন্দ্রে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে, শাহিন তার দোষ স্বীকার করে। এর প্রেক্ষিতে, আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ