1. falconnews247@gmail.com : Falcon News 24 : Falcon News 24
  2. omarfaruk@falconnews24.com : Falcon News 24 : Falcon News 24
শিরোনামঃ
বিএনপি-আ.লীগ উভয় দলই মন্ত্রিত্বের ‘লোভ’ দেখিয়ে প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক আন্দোলনে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, এমপি মজিবুরের বক্তব্য পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক তাহসিফের সঙ্গে উত্তরার বারে যাওয়া তরুণী তাসনিম গ্রেপ্তার, রিমান্ড আবেদন এমপির বিরুদ্ধে অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের জামিন সমালোচনা অপরাধ হবে না, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, এমন বাংলাদেশ চেয়েছিলাম: পাটওয়ারী

ঢাকা-৯ আসনে লড়বেন তাসনিম জারা: আপিলে ফিরল প্রার্থিতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাসনিম জারা। শুরুতে তার মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পর আজ শনিবার (১০ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় ইসি। মনোনয়নপত্র ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় এই চিকিৎসক।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, “আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

এর আগে, রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের সময় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ইসিতে আপিল করেছিলেন তিনি। আজকের শুনানিতে কমিশন সব নথিপত্র পর্যালোচনা করে তার মনোনয়ন বৈধ বলে রায় দেয়। ডা. তাসনিম জারা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অনলাইনে বেশ জনপ্রিয়। এখন সরাসরি ভোটের লড়াইয়ে নামার জন্য তিনি প্রস্তুত। তার এই মনোনয়ন ফিরে পাওয়ার খবরটি তার সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন
এই ধরনের আরও নিউজ

পুরাতন নিউজ খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সবুর আহমেদ