চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা না থাকলে বাংলাদেশের রাজনীতি অন্য পথে চলে যেতে পারত। শনিবার দুপুরে তিনি নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ঐতিহাসিক এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।