সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে এক নারীকেও দেখা যায়।
জানা গেছে, বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ৮ নভেম্বর ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবারই তার চেক আউটের কথা ছিল। তবে এর পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।
হামলার সময় হাসিবের সঙ্গে থাকা নারী সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে ছাত্রশক্তি নেতা খালেদ হাসান দাবি করেছেন, ওই নারী হাসিবের স্ত্রী।