শেখ হাসিনার সমর্থকরা বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে ধারাবাহিক সহিংস ঘটনা ঘটাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে উল্লেখ করেছে। শনিবার প্রকাশিত ও রোববার হালনাগাদ করা এই প্রতিবেদনে এসব ঘটনাকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। হাসিনার অনুসারীদের দ্বারা সংঘটিত এসব ঘটনা সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সম্পত্তিতে হামলার মাধ্যমে সংঘটিত হচ্ছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রশাসনিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। এসব ঘটনায় জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনের নামে এই ধরনের সহিংস ঘটনা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি বলে বিশেষজ্ঞদের মতামতও প্রতিবেদনে স্থান পেয়েছে।