বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যাপারে ভারত সরকারের উদ্যোগ ব্যর্থ হচ্ছে বলে জানানো হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি দেখাচ্ছে না। উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন। তার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরিকল্পনা করা হলেও তা সফল হচ্ছে না। নাজমুল হক তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে তথ্য দিয়েছেন। যদিও কোন দেশগুলো এ ব্যাপারে আগ্রহ দেখায়নি তার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।