সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার সঙ্গে দেশটির পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। ২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। সে সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ কারাবাসের পর মৃত্যুদণ্ড দেয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং শিশু অধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: মিডল ইস্ট আই