সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম সিলেট এয়ারপোর্ট থানার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় বসেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন বিষয়ে অভিমত শোনেন।
স্থানীয় বাসিন্দারা সাহেবের বাজারে কালাগুল পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। কমিশনার তাদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্থানীয় জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি থানা এলাকায় নজরদারি জোরদারের নির্দেশ দেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
থানা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্থানীয় জনগণের অভিযোগ দ্রুত সমাধানের জন্য পুলিশের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন কমিশনার।