সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়কটিতে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের সময় পাশ দিয়ে পুলিশের একটি টহল গাড়ি যেতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুতে ছড়িয়ে পড়েছে। দুপুর ১২টার দিকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে মিছিলের দৃশ্য ধারণ করা হয়েছে। এটি দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতা নজরে এলেও কোনোরকম উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।