কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সাদিয়া আয়মান তার পোস্টে উল্লেখ করেছেন, “কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম যেন সরকারের উন্নয়ন প্রচেষ্টা ও জনগণের আস্থাকে বিব্রত না করে, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।” তিনি আরও যোগ করেন, “আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।”
গতকাল রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়। এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।