দৈনন্দিন জীবনে চলাফেরায় ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভুল শুধরে নেওয়া বা সম্পর্কের বরফ গলানোর জন্য ‘সরি’ বা ‘ক্ষমা প্রার্থনা’ একটি সহজ ও জাদুকরী শব্দ হিসেবে দেখা হয়ে থাকে। কিন্তু প্রশ্ন উঠে, মুখে একটিমাত্র ‘সরি’ বললে কি সব ভুল সত্যি সত্যি মিটে যায়? নাকি এটি দায়িত্ব এড়ানোর একটি শর্টকাট পথ? মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞরা এই বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছেন। তারা বলছেন, শুধু ‘সরি’ বলাই যথেষ্ট নয়, এর পাশাপাশি ভুলের জন্য দায়িত্ব নেওয়া এবং সংশোধন করার চেষ্টাও গুরুত্বপূর্ণ। অনেক সময় মুখে শুধু ‘সরি’ বললে তা আন্তরিক মনে হয় না এবং এটি সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। ভুলের জন্য সত্যিকারের অনুশোচনা এবং তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়াই সত্যিকারের ক্ষমা চাওয়ার উপযুক্ত উপায়।