বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়া আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এ নেওয়ার পথে পালিয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরীর বাইমাইল ময়লার ভাগাড়ের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, মামলার শুনানি ও হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়। আসামি শৌচাগারে যাওয়ার অজুহাত দেখিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে পুলিশ উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিকে দ্রুত পুনরায় গ্রেফতারের জন্য তৎপরতা চলছে।
সূত্র: জানায়