জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু শেখ হাসিনার লাশও বাংলাদেশে আসবে না বলে মন্তব্য করেছেন। তিনি গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করেন।
একই পোস্টে তিনি জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসায় ঘটে যাওয়া পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের বিষয়টিও উল্লেখ করেন। এ ঘটনায় নুসরাতের বাড়ি পুড়ে যায় বলে জানান তিনি।
মিতুর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারী এ ধরণের মন্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।
এনসিপি দলীয় এই নেত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পেছনে এ ধরনের মন্তব্য ভূমিকা রাখতে পারে।