ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘লীগের ইজারাদার’ বলে অভিযোগ করেছেন সরাইল উপজেলা কৃষকদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইমুন ইসলাম রুমান। তিনি ফেসবুকে একটি পোস্টে রুমিন ফারহানার নামে এ অভিযোগ তুলেন। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সাথে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনা ঘটে।
ওই ঘটনায় রুমান তাঁর পোস্টে বলেন, রুমিন ফারহানা সরাইল থানায় একজন ওসির সাথে কথোপকথনকালে তাঁর আচরণে অহংকার প্রকাশ পেয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে রুমিন ফারহানা সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন।
কৃষকদল নেতার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনায় রুমিন ফারহানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ কৃষকদল নেতার বক্তব্যের সমর্থনেও সরব হয়েছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।