কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় লালমাই উপজেলার ভুশ্চি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলার হরিশ্চরে আয়োজিত র্যালি ও সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয় এবং পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষের সদস্যদের পাশাপাশি পথচারী এবং দোকানিরাও আহত হন। আহতদের দ্রুত চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সূত্র: ে জানা যায়