ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে নিলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া কঠিন হবেনা। তবে ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই নৌপথ বন্ধই থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাঘচি এই মন্তব্য করেন। হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরান পূর্বেও এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর