হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং সন্তানদের খ্রিস্টীয় মূল্যবোধে লালন-পালনের আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। গত ১৯ নভেম্বর এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় নিয়ে বড় করুন।”
লেভিটের এই মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে এসেছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা দ্রুত বাড়ছে, যা কিছু মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
সমাজবিজ্ঞানীরা মনে করেন, লেভিটের এমন মন্তব্য সমাজে বিভেদ সৃষ্টিকারী মনোভাবকে উসকে দিতে পারে। তারা বলছেন, ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
অন্যদিকে, কিছু রক্ষণশীল মহল লেভিটের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে। তারা মনে করে, পশ্চিমা সভ্যতা রক্ষায় খ্রিস্টান মূল্যবোধের প্রচার জরুরি।
সূত্র: এনডিটিভি