বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ও বন্ধু হিসেবে প্রচার করে তাকে বিতর্কিত করার মাধ্যমে সরকারপ্রধানকে লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা চলছে। বুধবার স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে লিখেন, "স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ও বন্ধু বিবেচনায় অনেকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর মূলে রয়েছে সুকৌশলে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করা।" তিনি আরও উল্লেখ করেন যে, বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের মুখ থেকে তিনি শুনেছেন যে মীর শাহে আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু।
রাশেদ খাঁন বলেন, মীর শাহে আলম বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বয়সে বেশ ছোট এবং কখনো একই সাথে স্কুল-কলেজে পড়েননি। রাজনৈতিক সূত্র ধরেই প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক। তবে বিরোধী শিবির টকশোতে মীর শাহে আলমকে আক্রমণের নামে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও লিখেন, "মীর শাহে আলম সরকারের প্রতিমন্ত্রী। দায়িত্বে থাকার কারণে তার সমালোচনা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মিথ্যাচার ও সমালোচনা কি এক জিনিস?" তিনি উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ ৭ নম্বরে এবং বগুড়া ১৬ নম্বরে থাকার পরও প্রচার করা হচ্ছে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়ায় নিয়ে গেছে মীর শাহে আলম।